1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:21 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব: আরএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2020,
  • 211 Time View

রাজশাহী জেলাপ্রতিনিধি

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। অধিকাংশ অপরাধের পেছনের কারণ শুধু এই মাদক। তাই আমরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

বুধবার দুপুরে আরএমপির কর্ণহার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশ কমিশনার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

বলেন, সমাজের সকল মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা না করেন তাহলে অপরাধ দমন কঠিন। বিশেষত এই মাদক নির্মুলে সবাইকে সহায়তা করতে হবে। তা না হলে সমাজের মানুষকেই ভুগতে হবে।

পুলিশ কমিশনার বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় যাচ্ছে। আমরা নতুন নতুন কৌশল ও আধুনিক পুলিশি সেবা নিশ্চিত করে রাজশাহী মহানগরকে মাদ, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধমুক্ত করে গড়ে তুলব। এ জন্য তিনি আবারও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট