
স্টাফ রিপোর্টার সোহেল রানা
জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির
সাবেক দুই বারের সফল সভাপতি ও সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলা বিএনপি,সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি,ও জামালপুর জেলা বিএনপির
সাবেক উপদেষ্টা মন্ডলীর সন্মানিত সদস্য জনাব, মো: ফায়েজুল ইসলাম লাঞ্জু
দীর্ঘ তিন মাস ১৩ দিন পর ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। জানা গেছে, তিনি ২ জুলাই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ছিলেন।
দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের আলোচনা ও জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তে ।
রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ বা দলের কাজে সক্রিয় থাকার সম্ভাবনা নিয়ে জনসাধারণের মাঝে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
মো: ফায়েজুল ইসলাম লাঞ্জু দীর্ঘদিন যাবৎ জামালপুর মাদারগঞ্জ উপজেলা ও মেলান্দহ রাজনীতিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছেন এই ত্যাগী নেতা। রাজনৈতিক অঙ্গনে অনেক শ্রম মেধা দিয়েও ওপরে সিড়িতে উঠতে পারেনি ফায়েজুল ইসলাম লাঞ্জু। গত ১৮-৮,২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মাদারগঞ্জ উপজেলা শাখায় একটি কমিটি করা হয়, এবং সেই কমিটিতে নূন্যতম সদস্য পদে রাখা হয়েছে। তারি ধারাবাহিকতায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা কর্মীদের মাঝে খুব এবং সাধারণ মানুষের মাঝে আলোচনার ঝড় উঠেছে। বিএনপির জন্য তার অবদান এবং স্থানীয় জনগণের মধ্যে তার জনপ্রিয়তা তাকে দলের একজন শক্তিশালী নেতা হিসেবে চাই মাদারগঞ্জবাসী বাসি।
তবে তার ফিরে আসার পর তাকে নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠছে, সেগুলো স্পষ্ট করতে দল থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো প্রকাশিত হয়নি। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, শীঘ্রই তিনি নিজে তাঁর রাজনৈতিক পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের সামনে আসবেন।
বর্তমানে ফয়েজুল ইসলাম লাঞ্জুর স্বাস্থ্যগত অবস্থা ভালো বলে জানা গেছে এবং তিনি দলের কাজে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিত এবং জামালপুর বিএনপির ভবিষ্যৎ কার্যক্রমে তার ভূমিকা কেমন হবে, সেটাই এখন সবচেয়ে বেশি আগ্রহের বিষয়