1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:48 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীর মরদেহ ঝুলন্ত উদ্ধার,প্রেমিক আটক।

Reporter Name
  • Update Time : Monday, September 26, 2022,
  • 669 Time View

মুন্সী ফরহাদ হোসেন, কালকিনি :

 

মাদারীপুরের কালকিনিতে আসমা বেগম(২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। পরকিয়া প্রেম ঘটিত কারনে তাকে হত্যা করা হয়েছে বলে ভূক্তভোগী পরিবারের দাবী। এদিকে ওই নিহত গৃহবধুর প্রেমিক নাজমুল-(২৮)কে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পৌর এলাকার গোপালপুর গ্রামের নাছিম তালুকদারের মেয়ে আসমার সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মোঃ আমির সরদারের সৌদি প্রবাসী ছেলে মোঃ হালিম সরদারের প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী বিদেশ থাকার সুজুগে নিহত ওই গৃহবধুর সাথে খাঞ্জাপুর গ্রামের এসকেন বেপারীর ছেলে মোঃ নাজমুল বেপারীর প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। তাদের দু’জনের প্রেমের ঘটনা স্থানীয় লোকজনের মাঝে জানাজানি হয়ে যায়। পরে নিহতের বাবা নাছিম তালুকদার তার মেয়েকে কালকিনি পৌর এলাকার গোপালপুর বাজারের পাসে একটি বাসা ভাড়া করে দেন। দীর্ঘদিন যাবত সেই বাসায় নিহত ওই গৃহবধু তার ১১ বছরের কন্যা সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু সোমবার সকালে ওই গৃহবধুর সাথে ভিডিও কলে কথা হয় তার প্রেমিক নাজমুলের।এক পর্যায়ে আসমা আত্মহত্যা করার কথা বললে নাজমুল তার বাসায় এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখর কুমার দেবনাথ তাকে মৃত ঘোষনা করেন।

 

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এদিকে নিহতের পরিবারের দাবী আসমার সঙ্গে এসকেন বেপারীর ছেলে মোঃ নাজমুল বেপারীর প্রেমের সম্পর্ক ছিল। তাকে নাজমুলই হত্যা করেছে। এদিকে এই ঘটনার সাথে জরিত সন্দেহে নিহত ওই গৃহবধুর প্রেমিক নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

 

নিহত গৃহবধুর বাবা নাছিম তালুকদার কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ের সঙ্গে নাজমুল বেপারীর প্রেমের সম্পর্ক ছিল।ও আমার মেয়েকে হত্যা করেছে। আমরা তার নামে মামলা করবো।

 

কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, নিহত গৃহবধু আসমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে এবং এই ঘটনার সাথে জরিত সন্দেহে নিহত ওই গৃহবধুর প্রেমিক নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট