মাদারীপুর প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন।
মাদারীপুরের কালকিনিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলার ঘটনায় আহত এমারত সরদার মারা গেছে।
পরবর্তীতে ৮ই জানুয়ারি ঈগল মার্কার সমর্থক সাবেক চেয়ারম্যান ( আলিনগর ইউনিয়ন পরিষদ ) জনাব হাফিজুর রহমান মিলনের সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি কালিগঞ্জ বাজার থেকে শুরু করে ফাসিয়াতলা বাজার ঘুরে ফেরত আসার সময় আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা সমার্থক জনাব শাহিদ পারভেজ এর সমর্থকরা পেছন থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে ।এতে ঘটনা স্থলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ১০ থেকে ১২ জন লোক আহত হয়। তাদের মধ্যে এমারাত সরদার নামের একজনের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হসপিটালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
জানা যায়, গত ৭ ই জানুয়ারি ২০২৪ ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসনে ডক্টর আব্দুস সোবহান মিয়া নৌকা মার্কার সাথে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তহমিনা সিদ্দিকী ইগল মার্কায় নির্বাচন করে। নির্বাচনে অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়।
পরবর্তীতে ৮ই জানুয়ারি ঈগল মার্কার সমর্থক সাবেক চেয়ারম্যান ( আলিনগর ইউনিয়ন পরিষদ ) জনাব হাফিজুর রহমান মিলনের সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি কালিগঞ্জ বাজার থেকে শুরু করে ফাসিয়াতলা বাজার ঘুরে ফেরত আসার সময় আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা সমার্থক জনাব শাহিদ পারভেজ এর সমর্থকরা পেছন থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালায় অভিযোগ পাওয়া গেছে, এবং বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে ।
এতে ঘটনা স্থলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ১০ থেকে ১২ জন লোক আহত হয়। এবং তাদের মধ্যে এমারাত সরদার নামের একজনের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হসপিটালে প্রেরণ করা হয় । সেখানে দুই দিন রাখার পর অবস্থা আরো অবনতি হলে ১১-ই জানুয়ারি সকালে পাশের একটা প্রাইভেট হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইমারত মারা যায়। এ খবর শোনার পর তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে।
নিহত ইমারত সরদারের স্বজন জসিম সরদার বলেন, ভাইকে বাচাতে পারলাম না। এমন নির্মমতার কি কোন বিচার হবে না? দোষিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি। আর যেন কোন মায়ের কোল এভাবে খালি না হয়।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার আল মামুন বলেন, শুনছি ইমারত সরদার মারা গেছে। পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।