মোঃ বেলায়েত হোসেন :
মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাঘরিয়া গ্রামের মৃত: মিনাজদ্দিন চৌকিদার এর মেয়ে খবিরননেছা ডাসার উপজেলা
সংবাদ সম্মেলনে বলেন- তার ভাতিজাগন ১। ইউসুফ চৌকিদার ২। ইউনুছ আলী চৌকিদার ৩। মোহাম্মদ হেমায়েত হোসেন ৪। মোঃ এনায়েত হোসেন,সর্ব পিতা মৃত আঃ মন্নান চৌকিদার সর্ব সাং- পশ্চিম বনগ্রাম, পো: ধূয়াসার, উপজেলা: কালকিনি, জেলা: মাদারীপুর তারা তার সরলতার সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে ১ শতাংশ জমি দলিলের নাম করে কৌশলে ২৬.৩৫ শতাংশ জমি লিখে নেয়। তিনি অক্ষর জ্ঞান হীন একজন সহজ সরল প্রকৃতির লোক হওয়ার তার ভাইয়ের ছেলেরা এই জমি লিখে নিয়েছেন বলে কান্না জড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে একথা জানান প্রতারণার শিকার ভুক্তভোগী খবিরননেছা। এই বিষয়ে জানার পরে বিজ্ঞ আদালতে দলিল বাতিল চেয়ে একটি একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায় যে,
বাদীর নিবেদন এই যে,
মাদারীপুর জেলার সাবেক কালকিনি হালে ডাসার থানার অন্তর্গত ৬২ নং পশ্চিম বালিগ্রাম মৌজার বি.আর.এস ৭৭ নং খতিয়ানে ২৯০ নং দাগে ০৮ শতাংশ, ৩৩৩ নং দাগে ১০ শতাংশ, ৩৮৬ নং দাগে ০৬ শতাংশ, ৩৮৮ নং দাগে ০৮ শতাংশ মোট ৩৫ শতাংশ
ভূমি হইতে ৮.৭৫ শতাংশ বি.আর.এস ১৮৫ নং খতিয়ানে ২৯১ নং দাগে ০৮ শতাংশ, ৩৩৪ নং দাগে ১০ শতাংশ, ৩৮৫ নং দাগে ২১ শতাংশ, ৩৮৭ নং দাগে ০৮ শতাংশ, ৩৮৯ নং দাগে নাল ০৮ শতাংশ মোট ৫৫ শতাংশ ভূমি হইতে ১৩.৭৫ শতাংশ, বি.আর.এস ৩৯৬ নং খতিয়ানে ৩৯৪ নং দাগে ১৮ শতাংশ, ৩৯৫
নং দাগে ১০৪ শতাংশের অন্দরে ৫২ শতাংশ মোট ৭০ শতাংশ
ভূমি হইতে ৩.৮৫ শতাংশ সর্বমোট ২৬.৩৫ ভূমি বাদীর দাবীকৃত
নালিশী ভূমি । নালিশী ভূমির বাবদ ১-৪ নং বিবাদী কর্তৃক বাদীর তদসত্বেও উহার অস্তিত্ব বিদ্যমান থাকায় ন্যায় বিচারের স্বার্থে উহা বাতিল হওয়া আবশ্যক অন্যথায় বাদীর অপুরনীয় ক্ষতির কারণ হইবে। তদ কারনে বাদী বাধ্য হইয়া অর্কিত দলিল বাতিলের দাবিতে অত্র মোকদ্দমা রুজু করিলেন। তর্কিত দলিলের ভলিউমে "বাতিল" নোট লিপিবদ্ধ করার স্বার্থে
সাব রেজিস্ট্রার কালকিনি ও রেজিষ্ট্রার মাদারীপুরকে মোকাবেলা বিবাদী করা হইল ।
সোমবার বিকালে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি অফিসে এই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।