1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:24 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -১

Reporter Name
  • Update Time : Monday, August 7, 2023,
  • 507 Time View

 

মোঃ বেলায়েত হোসেন
মদারীপুর জেলা প্রতিনিধি–

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম,বিপিএম(বার) পিপিএম এর দিক নির্দেশনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল এস আই মোস্তফা কামাল,এ এস আই, শহিদুল ইসলাম,সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ্চর বাস স্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী এলাকার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করার জন্য গাঁজা নিয়ে আসবে।
এরকম তথ্যের ভিত্তিতে পুলিশ পাচ্চর বাসস্টান্ডে অভিযান শুরু করেন।

অভিযান চালিয়ে বাগেরহাট জেলার সদর থানার গোবরদিয়া গ্রামের মৃত্যু আ:রশিদ খান এর ছেলে মোঃ আরিফ খান (২৮)কে ৩৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ খানের সাথে থাকা অপর অজ্ঞতনামা আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আরিফ খানের সাথে থাকা ৪টি ব্যাগ তল্লাশি করে গাঁজার দৃশ্য দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ ব্যাগ গুলো উপস্থিত জনতার সামনে জব্দ করেন।

জব্দকৃত ৪টি ব্যাগ খুলে দেখা যায় যে,সেখানে বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮টি প্যাকেটে ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজা রয়েছে।উক্ত মাদকদ্রব্য গাঁজার বর্তমান বাজার মূল্য ৬,৮০,০০০/- (ছয় লক্ষ আশি হাজার) টাকা।

এ বিষয়ে মাদারীপুর সার্কেল ( শিবচর) মোঃ আনিসুর রহমান বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার বাহির থেকে মাদকের বড় একটি চালান শিবচর আসবে,আমরা গোপনে পাচ্চর বাসস্টান্ডে অপেক্ষা করতে থাকি।

এমতাবস্থায় আরিফ খান নামের মাদক ব্যবসায়ী ব্যক্তিকে চারটি ব্যাক নিয়ে উপস্থিত দেখে আমরা তল্লাশি করার জন্য তার সাথে থাকা চারটি ব্যাক থেকে ৩৪ কেজি গাঁজা জব্দ করি।

আটকৃত আসামি আরিফ খানের সাথে থাকা পলাতক অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
ছবি সংযুক্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট