1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:42 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মাদারীপুরে ক্রমেই বেড়ে চলছে অবৈধ ইঁট ভাটা। 

Reporter Name
  • Update Time : Friday, January 30, 2026,
  • 159 Time View

 

 

মাদারীপুরে আইন কানুন না মেনেই চালু করেছে ৫৭টি অবৈধ ইঁট ভাটা।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দাপটের সঙ্গে চলছে ৫৭টি ইটভাটা। এসব ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন বায়ু দূষিত হচ্ছে, অন্যদিকে উজাড় হচ্ছে গাছপালা সহ ফসলি জমির অনেক ক্ষতি সাধিত হচ্ছে ,মাটির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া হয়েছে ,যার ফলে কমছে ফসলের ভালো ফলন।যা দীর্ঘমেয়াদী ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।

সরেজমিন অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যানুযায়ী জেলায় ইটভাটার বর্তমান চিত্র:

মোট ইটভাটা: ৫৭টি ,এরমধ্যে বৈধ ইটভাটা: মাত্র ১টি,অবৈধ ইটভাটা: ৫৬টি।

সবচেয়ে বেশি ইটভাটা: সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে

৫ আগস্ট সরকার পতনের পর কয়েকটি ভাটা বন্ধ হলেও অধিকাংশ মালিক আইনের চোখে ফাকি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হাতে গোনা কয়েকটি ভাটা, নবায়নের জন্য আবেদন করলেও বেশিরভাগ ভাটারই কোনো বৈধ কাগজপত্র নেই।

পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে দিন দিন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে ইঁট ভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলু মিশ্রিত বাতাসে তাদের জিবন অতিষ্ঠ। পাঁচখোলা ইউনিয়ন বাসিন্দারা এর থিকা মুক্তির দাবি চেয়েছেন।

“একটি ইউনিয়নে এতগুলো ইটভাটা থাকায় কৃষিজমি বিলুপ্তির পথে ,এর সাথে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বলে জানা যায়। এরমধ্যে অনেক ইঁট ভাটায় বসানো হয়েছে কাঠ কাটার জন্য অবৈধ স-মিল:। বন উজাড় ,বনের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এছাড়া রাতের আধারে জমি খনন করে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে যার ফলে বাড়ছে ভাঙন ঝুঁকি। ছাড়পত্রহীন কার্যক্রম:

সরকারি অনুমোদন ছাড়াই বছরের পর বছর এসব ভাটা চালু রয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রধান কর্মকর্তা রুবেল মিয়া বলেন, বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আরিফুর রহমান জানান, ইতিমধ্যে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাকি অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

শাওন হোসেন :-মাদারীপুর প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট