1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 11:56 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

মাদারীপুরে ছিনতাইকারীর কবলে পরে আঙুল হারালেন প্রবাসীর স্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, January 16, 2024,
  • 298 Time View

 

শাওন হোসেন স্টাফ রির্পোটার

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় চায়না আক্তারকে (২১) পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত চায়না একই গ্রামের সোনা মিয়া ঘরামীর মেয়ে ও কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিআরব প্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, সন্ধ্যায় ইজিবাইকযোগে শশুরবাড়ি থেকে বাবারবাড়ি আসতেছিলেন চায়না। কাছাকাছি আসলে ইজিবাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করে সে। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে চায়নাকে জখম করা হয়। এ সময় প্রবাসীর স্ত্রীর ডানহাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। এই ঘটনার দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট