1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:23 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারী ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, August 7, 2023,
  • 547 Time View

 

 

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মোঃ বেলায়েত হোসেন

 

মাদারীপুরে আফতাফ উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশারী ও খাদ্য সামগ্রী বিতরণ ও অসুস্থ্য ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

 

সোমবার বিকালে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া বাজারে মানব কল্যাণ সংগঠণ মাদারীপুর ও আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর,দুটি মানবিক সংগঠনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় চল্লিশ টি পরিবারের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারী ও খাদ্য সামগ্রী বিতরণ ও ক্যান্সার আক্রান্ত অসুস্থ রয়েল ফরাজীর পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

 

এ সময় বক্তারা বলেন মানুষ মানুষের জন্য, যারা বৃতবান আছেন তারা তাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন, আসুন আমরা সবাই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়াই, তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

 

আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বরের সভাপতিত্বে ও মানব কল্যাণ সংগঠণ মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীরের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃ মনিরুজ্জামান ফকির,

 

বিশেষ অতিথি ছিলেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,পাশে আছি মাদারীপুর সংগঠনের সভাপতি মোঃ বায়জিদ মিয়া,পাকদী নবীন যুব সংঘ সংগঠনের সভাপতি সাব্বির হক ফরাজী মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের উপদেষ্টা আবুল ফজল মানু খান,মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ,মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, শাহ আলম ফকিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট