1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:49 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তাহমিনাকে তলব করেছে আদালত

Reporter Name
  • Update Time : Tuesday, December 5, 2023,
  • 300 Time View

 

মাসুদ হোসেন খান:

মাদারীপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমকে আদালতে তলব করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে সশরীরে হাজির হয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন নৌকার মনোনীত প্রার্থী মোঃ আবদুস সোবহান মিয়া গোলাপ।
এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমকে নির্বাচনী অনুসন্ধান কমিটি আদালতে তলব করেছে।

অভিযোগকারী নৌকার মনোনীত প্রার্থী মোঃ আবদুস সোবহান মিয়া গোলাপ মাদারীপুর-৩ আসনের বর্তমান এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

অভিযোগে বলা হয়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম গত ২৯/১১/২০২৩ইং রোজ বুধবার গাড়ি বহর সহ বহিরাগত ও তার অনুসারিদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল বাদ্য যন্ত্র, বাঁশি বাজিয়ে ও খিচুরী ভোজন পরিবেশন করে মনোনয়নপত্র জমা দিতে যান(যার স্থির ও ভিডিও চিত্র রয়েছে অভিযোগকারীর নিকট রয়েছে)। কিন্তু উক্ত তারিখে তিনি জমা না দিয়ে নাটকীয় কায়দায় ফেরত নিয়ে পুনরায় পরের দিন ৩০ নভেম্বর সকালে মনোনয়নপত্র দাখিল করেন। যাহা নির্বাচরী আচরন বিধি ভঙ্গের সামিল।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযুক্তকে আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলেন।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান জানান, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে সশরীরে হাজিরা দেওয়ার জন্য ইতিমধ্যেই নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট