1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:46 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

মাদারীপুরে পেটের মধ্যে বহনকৃত ২৪১৫ পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

Reporter Name
  • Update Time : Tuesday, August 29, 2023,
  • 647 Time View

 

মোঃবেলায়েত হোসেন

মাদারীপুর জেলা প্রতিনিধি।

 

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট ২০২৩ ইং তারিখ বেলা ১১.১৫ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন চর দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১। মোঃ বিপ্লব হোসেন (৪০), পিতা- মৃত জহির হোসেন, মাতা- নুরু নাহার বেগম, সাং- চর দক্ষিণপাড়া, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর ও ২। মোঃ বায়েজীদ (২৮), পিতা- মৃত মফিজুল ইসলাম, মাতা- মমতাজ বেগম, সাং- সুতারকান্দি, থানা- রাজৈর, জেলা- মাদারীপুরকে আটক করে।

 

এসময় আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তারা পারস্পারিক যোগসাগেসে টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবার চালান নিয়ে মাদারীপুরে এসেছে। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভিতরে ইয়াবা সাদৃশ্য বস্তুর অস্তিত্বের প্রমাণ পায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরী চিকিৎসা সেবা দিলে একজন আসামীর পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১ টি পুটলি বের হয় যার ভিতর হতে ২,৪১৫ (দুই হাজার চারশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের নিকট হতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ (তিন) টি মোবাইল ফোন ও ২ (দুই) টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান, মাদারীপুর কোম্পানী কমান্ডার, র‌্যাব-৮, সিপিসি-৩,লেফটেন্যান্ট কমান্ডার,মোঃ মুহতাসিম রসুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট