1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 7:13 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মাদারীপুরে বিএমএফ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত 

Reporter Name
  • Update Time : Thursday, September 28, 2023,
  • 342 Time View

 

মাদারীপুর প্রতিনিধিঃ

 

মাদারীপুর সড়ক দুর্ঘটনায় রাজ্জাক মোল্লা নামে এক পথচারী  নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের কাজের মোল্লার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান,  সকালে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা থেকে বরিশাল গামী বিএমএফ পরিবহন পথচারী রাজ্জাক মোল্লাকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার।

 

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতীবাড়ি নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে  বিএমএফ  পরিবহনের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট