1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:27 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

মাদারীপুরে মদ পানে দুই নারীর মৃত্যু, অসুস্থ -২

Reporter Name
  • Update Time : Sunday, October 15, 2023,
  • 350 Time View

 

 

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন

 

মাদারীপুরে কলেজ রোড এলাকায় মদ পান করে দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায় । অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ২ জনকে। শনিবার রাত ৩ টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩ টার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে গিয়ে দেখতে পায় ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী রূপা আক্তার ও তার মা সাবিনা ইয়াসমিনকে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত ঘোষণা করেন। মরা দুইজন সম্পর্কে বান্ধবী। অতিরিক্ত মদ পান ও পরে নাচানাচি করার কারণ অসুস্থ হয়ে মারা যায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল যাদের পরিচয় এখনো জানা যায়নি।

মাদারীপুর সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশংকা জনক। তারা মদ পান করার কারনে অসুস্থ হয়েছিল। অসুস্থ ২ জনের চিকিৎসা চলছে।

কেয়ারটেকার হেলাল সরদার বলেন, চিৎকার চেচামেচি শুনে উপরে গিয়ে দেখি একজন মারা গেছে।বাকিদের হাসপাতালে নিয়ে যাই। রাতের মেহমান আসবে বলে শুনেছি,তবে কোন বিশেষ পার্টি ছিল না।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করে বলেন,রাতে মদ পান করে নাচানাচি করে আহত হয়ে ২ জন মারা গেছে।২ জন গুরুতর অসুস্থ আছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত ও জানা যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট