1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:36 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাদারীপুরে মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে ৫ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : Sunday, March 10, 2024,
  • 258 Time View

হোসাইন মাহমুদ স্টাফ রিপোর্টার
মাদারীপুরে ৫ টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে বোমা নিস্ক্রিয় করেছে। শনিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে এই ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের ইকবাল দর্জির সঙ্গে এনামুল দর্জির আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার দুপুরে এনামুল দর্জির লোকজন বালতিতে করে হাতবোমা নিয়ে ইকবাল দর্জি ও বিপ্লব দর্জিরসহ তার লোকজনদের বাড়ির দিকে বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে যাচ্ছিল। এসময় সময় সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গেলে পুলিশের তাড়া খেয়ে এনামুল দর্জি ও তার লোকজন পাশেই কেরামত আলী মীরের ঘরে বালু ভর্তি একটি লাল রংয়ের বালতির ভেতরে ৫ টি তাজা হাত বোমা রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বোমাগুলো উদ্ধার করে ঢাকায় বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দেয়। পরে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল এসে রাত ৯ টার কেরামত আলী মীরের বাড়িতেই বোমাগুলো নিস্ক্রিয় করে।মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বালতিতে রাখা ৫ টি তাজা হাত বোমা ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এসে নিস্ক্রিয় করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচেছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট