1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:44 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

মাদারীপুরে মুক্তিযোদ্ধো পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Saturday, August 5, 2023,
  • 532 Time View

 

মোঃ বেলায়েত হোসেন :

মাদারীপুরের রাজৈরে মুক্তিযোদ্ধো পরিবারের উপর হামলা ও গাছ কর্তন ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার(০৫ আগস্ট) দুপুর ১২ টায় মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধো সংসদ কমান্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার।

সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ জুলাই বদরপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে স্থানীয় শাহ আলম মাতুব্বরের বিরোধ চলে আসছে। এর জেরে শুক্রবার রাতে শাহ আলম মাতুব্বর ও তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের জমিতে রোপণ করা প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে।এ সময় তাদের বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বড় ছেলে সোহাগ হাওলাদার বলেন, প্রতিপক্ষ রফিক মাতুব্বর তার লোকজন নিয়ে গভীর রাতে আতর্কিত আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করে। তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তবে আমাদের জায়গাকে তাদের নিজেদের জায়গা বলে দাবি করে। কিন্তু জায়গাটি আমার বাবা প্রায় ৩০ বছর আগে কিনেছেন। আমাদের দলিল পর্চাসহ সবকিছুই ঠিক আছে। এরপরও রাতের আধারে আমাদের দেয়াল ভাংচুর করেছে ও গাছগুলো কেটে ফেলেছে। আমাদের উপর এমন অত্যাচারের বিচার চাই।

এমতাবস্থায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার হাওলাদার বলেন, আমি নিরাপত্যাহিনতায় ভুগছি আমি সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাদা চাইছে স্থানীয় মিন্টু মাতুব্বর, জিয়া মাতুব্বর, রফিক মাতুব্বর, হারুন মাতুব্বর, আমি সরকারের কাছে ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। নয়তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই।

এ সময় উপস্থিত থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবী করেন- মাদারীপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার , মাদারীপুর সদর সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কার্যকারী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ বজলুর রশিদ,মাদারীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক,ঘাটমাঝি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক ফরাজি, মাদারীপুর সদর মুক্তিযুদ্ধা প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমসহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট