1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:32 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

মাদারীপুরে র্যারবের হাতে মানব পাচারকারী চক্রের ১ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, November 18, 2023,
  • 237 Time View

 

হোসাইন মাহমুদ

মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের তানভীর মল্লিক (২১) নামে এক যুবককে পাচারের অভিযোগে টুলু খান (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যায়ব-৮।

বৃহস্পতিবার রাতে টুলুকে গ্রেফতার করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করেছে র্যাকব।

মামলা সূত্রে জানা গেছে,মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের রফিক মল্লিকের ছেলে তানভীর মল্লিককে ইতালি পাঠানোর জন্য শরীয়পুরের তুলাতলা গ্রামের টুলু খানের সাথে চুক্তি হয়। চুক্তি মোতাবেক কয়েক দফায় টুলু খানকে ১২ লাখ টাকা প্রদান করে তানভীরের পরিবার। চলতি বছরের ১৯ জুলাই তানভীরকে লিবিয়ায় পাচারের উদ্দেশ্যে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। পরে তানভীরকে মুক্ত করার জন্য আরও ৭ লাখ টাকা আদায় করে। যা ইসলামী ব্যাংকের একটি একাউন্ট নম্বরে প্রদান করা হয়।

এরপরও তানভীরকে মুক্ত না করে দফায় দফায় নির্যাতন চালায় মাফিয়ারা। নির্যাতের ভিডিও দেখিয়ে আরও টাকা দাবী করে। এসময় বাধ্য হয়ে আরও ৫ লাখ টাকা আদায় করে মানবপাচারকারী চক্র।

এই ঘটনায় ১৩ নভেম্বর তানভীরের ভাই মো.সাগর বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করে। ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করতে মাদারীপুর সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

এরপর পুলিশ আসামী গ্রেফতার না করায় র্যারব-৮ মাদারীপুরের একটি দল মামলার প্রধান আসামী টুলু খানকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে। টুলুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে আরও অনেকেই থানায় আসেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মানবপাচারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদেরও ধরা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট