1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:25 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

মাদারীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : Thursday, March 23, 2023,
  • 267 Time View

 

মুন্সী ফরহাদ হোসেন :

মাদারীপুর প্রতিনিধি:

 

মাদারীপুরে বাংলাভিশন ও সমকালের প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টিভির প্রতিনিধি মাসুদ খান সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংবাদিকরা।

 

বুধবার বিকালে ডাসার উপজেলার ঢাকা – বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

জানা যায়,জেলার ঘটমাঝি ইউপি চেয়ারম্যান একটি ধর্ষণের ঘটনা ৪ লাখ টাকায় মিমাংসা করার অভিযোগে নিউজ করেন ঐ সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে গত বুধবার আদালতে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ঘটমাঝি ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার।

 

মানববন্ধনে সাংবাদিক নেতারা অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহ সম্পাদক একুশে টেলিভিশনের সাংবাদিক রকিবুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ডাসার উপজেলার সভাপতি হেমায়েত হোসেন,সাধারণ সম্পাদক ফরহাদ মুন্সি, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি গোলাম আলী আকন,

 

যুগ্ন সাধারন সম্পাদক আয়নাল হক খান,

 

যুগ্ন সাধারন সম্পাদক টিটু হাওলাদার, প্রচার সম্পাদক লুৎফর রহমান, মোঃ নাহিদ হাসান, এমদাদুল হক শেখ, মুরাদ হাসান সহ মাদারীপুর জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট