1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:55 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মাদারীপুরে স্ত্রী হত্যার আসামী পাবনা হতে গ্রেফতার করেছে র‌্যাব ৮ মাদারীপুর 

Reporter Name
  • Update Time : Wednesday, July 12, 2023,
  • 382 Time View

 

মোঃ বেলায়েত হোসেন :

র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল মাদারীপুর জেলার শিবচর থানার হত্যা মামলার প্রধান আসামী মোঃ খোকন শেখ (৪৫)’কে পাবনা জেলার পাবনা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাচারীপাড়াস্থ আসামীর বাসা হতে গ্রেফতার করে।

 

 

 

গত ০৭/০৭/২০২৩ তারিখে মাদাপুর জেলার শিবচর থানায় মাদবরের চর ইউনিয়নের বাঁশ বাগান থেকে একটি পরিত্যক্ত মহিলার লাশ শিবচর থানা পুলিশ উদ্ধার করেন। ঘটনার বিবরণে জানা যায়, নিহত ঝরনা বেগম বিগত চার বছর পূর্বে খোকন শেখ(৪৫) কে বিবাহ করে। বিবাহের পর থেকে আসামি খোকন শেখ(৪৫) নানা সময় কারনে অকারণে ঝরনাকে শারীরিক নির্যাতন করতো।বিবাহের পর থেকে তারা উভয়ই ঝরনার বাবার বসত বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আইনুদ্দিন হাওলাদারের কান্দি (সাড়ে বিশরশি) গ্রামে বসবাস করত। গত ০৪-০৭-২০২৩ তারিখ রাত্র আনুমানিক ২১:২৫ ঘটিকার সময় নিহত ভিকটিম ঝরনার সাথে তার বোন শাহিদার সর্বশেষ কথা হয় হয়। পরবর্তীতে গত ০৭/০৭/২৩ তারিখে বাড়ির পাশের বাগানে নিহত ঝর্নার অর্ধগলিত মৃতদেহ শিবচর থানা পুলিশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন অংশ পচন ধরে গিয়েছিলো, প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছিলো ২/৩ দিন আগেই হত্যা করা হয় ঝরনা কে।ভিকটিমের বোন শাহিদা(৪৫) বাদী হয়ে শিবচর থানা (মাদারীপুর) মামলা নং-১৭/২৭৩, তারিখ ০৭ জুলাই, ২০২৩ খ্রিঃ। ধারাঃ ৩০২/২০১ পেনাল কোড আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই খোকন শেখ আত্মগোপনে ছিলো। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি আমলে নিয়ে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ও র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামীকে পাবনা জেলার পাবনা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাচারীপাড়া সাকিনস্থ আসামীর ভাড়া বাসা হইতে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাব ৮ এর মাদারীপুর কোম্পানি কমান্ডার সাংবাদিকদের জানান।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট