1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:45 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাদারীপুরে ৩ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জয়।

Reporter Name
  • Update Time : Monday, January 8, 2024,
  • 366 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন।

 

মাদারীপুরে তিনটি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

তারা হলেন মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম।

রোববার (৮ জানুয়ারি) রাতে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

ফল ঘোষণার সময় মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপ-সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. নাজমুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নূর-ই-আলম চৌধুরী লিটন ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮২৬। এছাড়া তরিকত ফেডারেশনের তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট।

মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাজাহান খান ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি এ কে এম নুরুজ্জামান ৩ হাজার ৪১৫ ভোট। বাংলাদেশ কংগ্রেসের সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩ হাজার ১৯ ভোট। সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুমন পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট।

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবহান মিয়া ৬১ হাজার ৯৭১ ভোট। জাতীয় পার্টির প্রার্থী নিয়ে মোহাম্মাদ আব্দুল খালেক পেয়েছেন ৫৩৩ ভোট।

নির্বাচনে জয়ের অনুভূতি প্রকাশ করে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘শিবচরের মানুষ আমাকে টানা সাতবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার সবচেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমার ওপর মানুষ আস্থা রেখেছেন। তারা আমাকে ভালোবাসেন। আমার বাবাকেও তিনবার নির্বাচিত করেছিলেন তারা। সবাই মিলে এবার যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি ঋণী ও কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আগে যেভাবে উন্নয়ন করেছি সেভাবে কাজ করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়ায় শিবচরের উন্নয়ন আরো চমকপ্রদ হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট