স্টাফ রির্পোটার: শাওন হোসেন
দিনে-দুপুরে ডাকাতি ছিনতাই মাদারীপুর পুরান বাজার উত্তরা ব্যাংকের সামনে আজ ০৮ জানুয়ারি ২০২৪ ইং সকাল আনুমানিক ১১:২০ সময়, তন্ময় শেখ (২৫) নামে এক যুবকে মারধর সহ কুপিয়ে আহত করে প্রায় ১৮ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত তন্ময় শেখ এর মা বলেন, আমার ছেলে প্রতিদিন ব্যবসার কজে বিভিন্ন ব্যাংকে টাকা লেনদেন করে। ছিনতাইকারী কাউকে চিনতে পারেনি বলে জানা যায়। আহত তন্ময় শেখ মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছে। এ বিষয় থানা একটি অভিযোগ করেছে তন্ময় শেখের মা।