
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলাধীন মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড(নোয়াগাঁও) এর বাসিন্দা মন্টু সরকার,মমতা সরকার ও কুলেন্দ্র সরকারের বিরুদ্ধে হবিগঞ্জের একটি আমলী আদালত সমান জারি করেছে। আগামী ২৯ জুন ৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এ আদালত।
ঘটনার বিবরণে জানা যায়, মমতা সরকারের সাথে কিছুদিন যাবৎ তারই আপন মামাতো ভাই প্রাণেশ সরকারের জায়গা জমি নিয়ে বিরুধ চলে আসছে। এর জের ধরে ঘটনার দিন উল্লিখিত সময়ে আসামিগণ পরস্পর যোগসাজসে প্রাণেশ সরকারকে রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখমসহ বাম হাতের হার ভেঙ্গে ফেলে ।সুর-চিৎকার শুনে উপস্থিত লোকজন প্রাণেশ সরকারকে তাদের হাত থেকে উদ্ধার করে মাধবপুর ৫০-শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে প্রাণেশ সরকার উক্ত ঘটনায় মন্টু সরকার, মমতা রানী সরকার এবং কুলেন্দ্র সরকারকে আসামী করে হবিগঞ্জ আমলি আদালতে মামলা দায়ের করলে আদালত মামলা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারি করে।
জখমী,এমসি এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে ৩২৩ ও ৩২৫ সহ সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে সমন জারি করে।