1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:18 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পদ্মা সেতু বাংলাদেশের টাকায় কাজ শেষ করবে বলে আশা বাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2020,
  • 209 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।

মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পদ্মা সেতু বাংলাদেশের টাকায় কাজ শেষ করবে বলে আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার মাস পর পদ্মা সেতুতে বসছে নতুন স্প্যান।
পদ্মা সেতুতে ৩২তম স্প্যান ‘ওয়ান-ডি’ বসছে আজ শনিবার (১০ অক্টোবর)। এতে দৃশ্যমান হতে চলেছে সেতুর চার হাজার ৮০০ মিটার। এরই মধ্যেই স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ৩১তম স্প্যান বসানোর চার মাস পর ৩২তম স্প্যানটি বসতে যাচ্ছে।

শনিবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন বলে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে।

তিনি জানান, পদ্মায় পানি কমেছে, তবে নদীতে এখন অনেক স্রোত। তারপরও স্প্যান বসানোর চূড়ান্ত প্রস্তুতি রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি পিলারের কাছে নিয়ে যাওয়া হবে। সেতুর ৪ ও ৫ নং পিলারে স্প্যানটি বসানো হবে।

চলতি বছরের ১০ জুন পদ্মা সেতুতে সর্বশেষ ৩১তম স্প্যান বসানো হয়েছিল। করোনা আর বন্যা পরিস্থিতির কারণে সেতুর অন্যান্য কাজ চললেও এরপর আর কোনো স্প্যান বসানো হয়নি। বন্যা পরিস্থিতি কেটে যাওয়ায় পদ্মায় পানির উচ্চতা কমতে শুরু করেছে। চীন থেকেও ফিরে এসেছে বিশেষজ্ঞ টিমের সদস্যরা। সেতুর ৩২তম স্প্যান বসানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ।

সেতু সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওয়ান-ডি ছাড়াও স্প্যান ‘ওয়ান-এ’, ‘ওয়ান-বি’, ‘ওয়ান-সি’ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরবর্তী চারটি স্প্যান ১-২, ২-৩, ৩-৪ ও ৪-৫ নম্বর পিলারে বসানো হবে। আর ডিসেম্বরে ৩৩তমসহ বাকি ১০টি স্প্যান পিলারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ৩১টি স্প্যান। এতে সেতুর চার হাজার ৬৫০ মিটার অংশ দৃশ্যমান হয়েছে।

৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে সবকটি পিলার দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে সুত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট