সাফিউল ইসলাম রকি
সারা দেশে ন্যায় নওগাঁর মান্দা উপজেলাতে ও চলমান তীব্র তাপদাহে জনজীবন চরম অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টি কামনা করে মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট দাস পাড়া ডিগ্রী কলেজ মাঠে বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলাম ধর্ম অনুযায়ী, ‘ইস্তিসকার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়ে থাকে।
নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা জানান, জামালপুরসহ সারাদেশে প্রচন্ড তাপদাহে মানুষের জীবন চরম দুর্বিষহ হয়ে পরেছে। তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের কর্মক্ষম হ্রাস পাচ্ছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।এ অবস্থায় বৃষ্টির বিকল্প নেই। সে জন্য আমরা মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে বৃষ্টি চেয়ে দোয়া প্রার্থনা করেছি।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।