1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:35 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

মান্দায় জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অধ্যক্ষ কে মারধরের অভিযোগ ।

Reporter Name
  • Update Time : Tuesday, November 14, 2023,
  • 359 Time View

 

মান্দা উপজেলা প্রতিনিধি

সাফিউল ইসলাম রকি

 

নওগাঁর মান্দায় জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চকউলী বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে বিদ্যালয় চলাকালিক অধ্যক্ষের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানান চকউলি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার আবেদনের শেষ তারিখ ছিল ৭ নভেম্ভর। প্রতিষ্ঠানে ল্যাব সহকারী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগের দাবি নিয়ে ওই প্রতিষ্ঠানের দাতা গোষ্ঠী ও স্থানীয় রুস্তম আলী, আব্দুস সালাম, ইয়াসিন আলী ইয়াকুব সাইফুল ইসলাম, মকবুল সহ ৩০/৩৫ জন মুরুব্বী সোমবার দুপুরে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাত করে দুটি পদে নিয়োগের সুপারিশ করেন। এতে অধ্যক্ষ নজরুল ইসলাম ক্ষিপ্ত হন পরে তার দুই ভাগনে মাসুদ ও আবদুল জলিলের সঙ্গে স্থানীয় লোকজনে কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে।

 

এ সময় অধ্যাপক নজরুল ইসলাম পড়ে গিয়ে টেবিলে থাকা কাঁচের সঙ্গে ধাক্কা লেগে মাথা কেটে যায়। এ বিষয়ে জানাতে চাইলে অধ্যক্ষ নজরুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চকউলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে মারধরের ঘটনা একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট