সাফিউল ইসলাম রকি
নওগাঁ মান্দা প্রতিনিধি ।
আজ ( ২১ শে অক্টবর শনিবার )নওগাঁর মান্দায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গরিব এবং অসহায় আদিবাসীদের মাঝে মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শাড়ী ,লুঙ্গি,ধুতি, ও ছোট বাচ্ছাদের শার্ট প্রদান করা হয়েছে ।
শারদীয় দুর্গাপূজায় অনাবিল আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে পিছিয়ে পড়া অসহায় ও দুঃস্থ আদিবাসী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন মান্দা উপজেলা আদিবাসী সংস্থা ।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আদিবাসী সংস্থার বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো
শ্রী গৌউত পাহান কার্যনির্বাহী সম্পাদক মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা ,শফিকুল ইসলাম অবাক ইউপি সদস্য ৩নং ওয়ার্ড মান্দা ইউপি , সাগরিকা বিশ্বাস পাহান আহবায়ক মান্দা উপজেলা কৃষক লীগ , মোঃ মিজানুর রহমান মহুরি ডনার মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা , শ্রী অলিপ পাহান সাধারণ সম্পাদক মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃপেন্দ্রনাথ মুন্ডা । শারদীয় দুর্গা পূজ উপলক্ষে নতুন পোশাক পেয়ে আনন্দ আত্মহারা আদিবাসীগণ নতুন পোশাকে ধন্যবাদ জানিয়েছে মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষ দের । এসময় নৃপেন্দ্রনাথ মুন্ডা আমাদের কে জানায় পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকতে পারে আমরা মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা অনেক আনন্দিত ।