সাফিউল ইসলাম রকি
মান্দা উপজেলা প্রতিনিধি ।
নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন,বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন আলী মোল্লা সহ অত্র বিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ।
বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বলেন,মোঃ ইয়াসিন আলী মোল্লা অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর ২৪ ৭ম শ্রেণীর ২৮ এবং ৮ম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর মাঝে এসব বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় বিনামূল্যে সরকারি নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।