1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 3:52 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মামলা বাজ হারুন মেম্বার গংদের অত্যাচারে হয়রানির শিকার মোঃ খায়রুল ইসলামের পরিবার।

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 206 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। ময়মনসিংহ মুক্তাগাছা থানাধীন ৯ নং ওয়ার্ড ৪ নং কুমারগাতা ইউনিয়ন মৃত আসমত আলীর ছেলে খাইরুল ইসলাম ও তার ভাইদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলাসহ বাড়িঘরে ভাঙচুর লুটপাট আর নির্যাতন করেই চলছে হারুন মেম্বার গং ও তার বাহিনী। শুধু খাইরুল ইসলাম ও তার পরিবার নয় অসহায় মানুষদের এভাবেই নাস্তানাবোধ করে এবং একের পর এক মিথ্যা মামলাসহ বাড়ি-ঘরে হামলা-লুটপাট চালিয়েই তাদের আখের গোছাতে এই সিন্ডিকেটটি ভিষণ তৎপর বহুদিন ধরে।
সূত্র জানায়, বিবাদীদের সাথে খায়রুল ইসলামের ছোট ভাই মোঃ সবুজ মিয়া (২৬) এর সাথে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলিয়া আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ৩ ডিসেম্বর রাত ১১:৩০ ঘটিকার সময় বিবাদী হারুন মেম্বারের নেতৃত্বে মিলন, মাসুদ,মিতুল, মিন্টু ,আব্দুল জলিল সহ অজ্ঞাত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খাইরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে তার ছোট ভাই সবুজের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে খাইরুল ইসলামের ছোট ভাই সবুজ ঘর থেকে বাহির হয়ে প্রতিবাদ করলে হারুন মেম্বার সহ তার সাথে আসা লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির লোকজনের উপর হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে বাড়িতে থাকা মহিলাদের আত্মচিৎকারে আশপাশে গ্রামের লোকজন ছুটে আসলে হামলাকারী যাবার সময় বলে যায় এ ব্যাপারে কেউ মুখ খুললে তাদের পরিনাম খাইরুল ইসলাম এর থেকেও ভয়াবহ হবে বলে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।

তাৎণিক থানা পুলিশের সাহায্য নিতে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে বাড়িঘর ভাঙচুরের ছবি এবং ভিডিও নিয়ে যায়। হামলায় খাইরুল ইসলাম এর ছোট ভাই রাশিদুল গুরুতর আহত হয়। আহত রাশিদুল কে প্রথমে মুক্তাগাছার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে হামলাকারীরা খাইরুল ইসলাম সহ তিন ভাই ও চাচাকে জড়িয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে বাড়ি-ঘরে হামলার পর থেকে খায়রুল ইসলামের ছোট ভাই সবুজ মিয়া কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার উৎকণ্ঠার মধ্যে দিনযাপন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে হামলার নেতৃত্ব দানকারী হারুন মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না। এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য জোড় দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট