1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 9, 2026, 10:40 pm
Title :
রূপসায় মানববন্ধনে শ্রমিকদল নেতা মাসুমকে হত্যাকারী ও অর্থদাতাদের  দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি।  মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আফজাল হোসেন কায়সার কালিহাতীতে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রূপসায় ডিআইজি রেজাউল হক পিপিএম। কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে সমালোচনার মুখে ইউটার্ন: বদিউল আলম ডিগ্রি কলেজে হচ্ছে কমিটি নির্বাচন। উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন

মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026,
  • 56 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের মানহানি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

 

 

রবিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের বিপরীতে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। অভিযোগ রয়েছে, নির্বাচনের সময় থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছিলেন।

 

বাদীপক্ষের দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক ও ইউটিউব) মির্জা আব্বাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটাতে থাকেন। সবশেষ গত ৫ মার্চ বাদী ফেসবুকে দেখতে পান যে, নাসীরুদ্দীন মির্জা আব্বাসকে নিয়ে চরম অবমাননাকর ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণকারী বক্তব্য দিচ্ছেন।

 

মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। তার দেওয়া বক্তব্যগুলো শিষ্টাচার ও সভ্য সমাজের রীতিনীতি বহির্ভূত। এই ধরনের অপপ্রচারের ফলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং একজন প্রবীণ রাজনীতিবিদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট