1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:46 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মির্জা ফখরুলের বাসায় ডিম-পাথর নিক্ষেপ।

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2020,
  • 252 Time View

রিপোর্টার মো: সোলাইমান

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেছে।

শনিবার বিকালে এ বিক্ষোভের সময় মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন বিএনপির হাইকমান্ড। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুলের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী সমবেত হন। এ সময় তারা ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন মহাসচিবের বাসা লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। প্রায় আধাঘণ্টা অবস্থান করে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

এ ব্যাপারে মনোনয়ন বঞ্চিত এম কফিল উদ্দিন আহমেদ বলেন আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন কারা পাথর ছুড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি এ বিষয়ে আমার কিছু জানা নেই। এদিকে বিক্ষোভের এ ঘটনায় সরকারের ইন্ধন দেখছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

শনিবার বিকেলে এ ঘটনার পর দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে বলা হয় বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ইটপাটকেল নিক্ষেপ করে বাসায় ক্ষতিসাধন করে।

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় এ ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে জানায় নেতারা। বর্তমানে সারাদেশে গুম ও খুন নারী শিশু নির্যাতনের যে মহামারি চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে। সভায় এ অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট