1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:53 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মুক্তাগাছায় ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর শুভ উদ্বোধন,খেলা প্রেমী মোরশেদ রাসেলের হাত ধরে ফিরে পাচ্ছে মুক্তাগাছার খেলাধুলার প্রাণ। 

Reporter Name
  • Update Time : Tuesday, February 6, 2024,
  • 319 Time View

 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

 

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন স্থানীয় আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে ক্রিকেট টুর্নামেন্ট ‘২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা ক্রীড়া ফেডারেশন আয়োজিত উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। আয়োজনের সভাপতি ও উক্ত ফেডারেশনের সভাপতি মোর্শেদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, মুক্তাগাছা থানা, মাহফুজুর রহমান বাবুল, পরিচালক, আল-খিদমাহ প্রাইভেট হাসপাতাল,উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সভাপতি সাইফুজ্জামান দুদু, বিশিষ্ট সাংবাদিক ও আবাহনী ক্রীড়া চক্রের সম্মানিত সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আসাদ মানিক। বিশিষ্ট ক্রীড়াবিদ নিরঞ্জন ভৌমিক (টুগলু দা) এর ধারাভাষ্যে উদ্বোধনী ম্যাচে ১ম রাউন্ডে অংশগ্রহণ করে আবাহনী ক্রীড়াচক্র বনাম মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব। বেলা ২:৩০ মিনিটে বেলুন উড়িয়ে ও ব্যাটিং এর মাধ্যমে আয়োজনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। এসময় তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ। উদ্বোধনী বক্তব্যে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, সুস্থ ধারার বিনোদন শরীর গঠন, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন ও মাদকসহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকার পূর্বশর্ত। তিনি শুধু শহর কেন্দ্রিক নয়,প্রত্যন্ত অঞ্চলে এই সুস্থ ধারার বিনোদন খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য ক্রীড়াপ্রেমী সংগঠন ছাড়াও সংবাদকর্মীদের কার্যকরী ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। প্রথম পর্বে আবাহনী ক্রীড়া চক্র জয় লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট