1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 6:42 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

মুজিব বর্ষ উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2020,
  • 206 Time View

মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি: মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসুচির নির্দেশ মোতাবেক সারাদেশে শাখা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক তালম তাড়াশ শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। “মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান”স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার সকালে শাখা এবং শাখা সংলগ্ন বিভিন্ন এলাকায় সদস্যের বাড়িতে বিভিন্ন ফলজ,বনজ,ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জ যোনাল অফিসের কর্মকর্তা মোঃ শফিকুর রহমান উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে গ্রামীণ ব্যাংক তালম তাড়াশ শাখার শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ জরিফুল ইসলাম, অফিসার মোঃ সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, আবু ওহাব, শাখা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, কেন্দ্র ব্যবস্থাপক শ্রী সুজিত কুমার সেন, প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বী, অফিস সহকারি মোঃ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। যোনাল অফিসের কর্মকর্তা মোঃ শফিকুর রহমান বলেন, বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই, ইসলামের দৃষ্টিতেও গাছ লাগালে অনেক সওয়াব পাওয়া যায়। , গাছ লাগানো একটি সাদগাতুল জারিয়াহ্ বলে তিনি উল্লেখ করেন। কর্মসূচিতে তাড়াশ এরিয়ার দশটি শাখায় ১০ হাজার একশত ২০ টি ফলজ ও বনজ এবং ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট