1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:57 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

Reporter Name
  • Update Time : Saturday, December 5, 2020,
  • 198 Time View

রাজশাহী প্রতিনিধি

মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেলে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁয়রা উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র। এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টুর্নামেন্টির আয়োজন করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে যে কেউ টেনিসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে-এটা আমরা আশা করতেই পারি। টেনিস খেলার পরিধি বৃদ্ধি করতে সকলের আলোচনা করে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের উন্নয়ন করা যেতে পারে।

মেয়র আরো বলেন, রাজশাহীতে ৫ তারকা হোটেল না থাকায় আন্তর্জাতিক কোন খেলা অনুষ্ঠিত হয় না। আগামী ১/২ বছরে মধ্যে রাজশাহীতে ৩ তারকা তিনটি, ৪ তারকা একটি সহ পাঁচ তারকাও হোটেল নির্মিত হবে আশা করছি। তাহলে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনসহ পর্যটনেও রাজশাহী এগিয়ে থাকবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মইনুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। স্বাগত বক্তব্য দেন এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টে ৯টি দলের ৯২জন খেলোয়াড় অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে, ঢাকা অফিসার্স ক্লাব, উত্তরা ক্লাব, খুলনা ও যশোর ক্যান্টনমেন্ট, মাদারীপুর, জামালপুর, ঝালকাঠি, নওগাঁ ও রাজশাহী। অর্নুধ্ব ১২, ১৪, ১৬, ১৮ ক্যাটাগরিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট