1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:32 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় জোরপূর্বক ভাবে রাস্তা তৈরি করার অভিযোগ এবিএম অটো ব্রিকস মোনেম লিমিটেডের বিরুদ্ধে।

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 226 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে রায়পাড়া মৌজায় আর এস দাগ ১৩২৫ সাড়ে চার শতাংশ জমির উপরে , জোরপূর্বক ভাবে রাস্তা তৈরি করার অভিযোগ করেছেন।এবিএম অটো ব্রিকস মোনায়েম কোম্পানির বিরুদ্ধে।

বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল হালিম মোল্লা শুক্রবার সকালে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে এ তথ্য জানান ২০১০ সালে এই জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নিজ নামে নামজারি করি । জমি ক্রয় কালীন সময়ে এবিএম অটো ব্রিকস মোনেম লিমিটেডের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকায়।

আমার জমি ক্রয় প্রতিশ্রুতি দিয়ে কোম্পানির প্রবেশ রাস্তা তৈরি করেছেন । তখন থেকে জমির উপর দিয়ে রাস্তা তৈরি করেছেন এবিএম অটো ব্রিকস মোনায়েম কোম্পানি লিমিটেড।

নালিশী সম্পত্তি নিয়ে যতবারই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ।কর্তৃপক্ষ বিনা কারণে নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমাকে ।আজ ১০ বছর পর ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল এবং কয়েকজন সদস্য দের কে অবগতি করে আমার জমিতে আমি ওয়াল নির্মাণ করছি।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার হোসেন ও রিপন জানান নালিশী সম্পত্তি আব্দুল হালিম মোল্লার বিষয়টি দীর্ঘদিন যাবত আমরা অবগতি হয়ে আসছি । কোম্পানি কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে না পারায় হালিম মোল্লা তার নিজ জমি দখলে এসেছেন।

এবিএম অটো ব্রিকস লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান জানান আব্দুল হালিম মোল্লার নালিশী সম্পত্তি নিয়ে অভিযোগের বিষয়টি আমি মোনায়েম কোম্পানির প্রধান প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করে নিষ্পত্তি করার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট