1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 10:48 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025,
  • 303 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মব সৃষ্টি করে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর হত্যাচেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রীনগর প্রেসক্লাবের সামনে শ্রীনগরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন,একজন সাংবাদিককে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যে অভিযোগ সৃষ্টি করা হয়েছে,যা শুধু একজন ব্যক্তিকে নয় পুরো গণমাধ্যমকেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা।তারা আরও বলেন,সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন গণতন্ত্রের জন্য হুমকি।সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বাধা দিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আশ্রয় নেওয়া খুবই দুঃখজনক।

 

বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান।পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম কামাল,শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল,সহ সভাপতি শাজাহান খান,প্রচার সম্পাদক নাজমুল খান সুজন,কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম,বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো) এর মহাসচিব ফয়সাল হাওলাদার,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আনিসুর রহমান নিলয়,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির

 

সহ সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু,মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাইউম মাইজভান্ডারি,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মেহেদী সুমন,লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের লিমন,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব,মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ,মুন্সীগঞ্জ জেলা ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নবিন,পিংকি রহমান,উন্মোচন টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক রুপবানি’র মোহাম্মদ ছিবগাতুল্লাহ,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম,কার্যকরি সদস্য জাকির লস্কর,কোষাধ্যক্ষ মান্নান সিদ্দিকী,আমার দেশ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অপু হোসেন লোকমান,সাফিন আহমেদ, দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু আহাম্মেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের গনমাধ্যমকর্মীবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট