1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:43 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

মুন্সীগঞ্জে ঋণের ভার সইতে না পেরে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Sunday, February 25, 2024,
  • 283 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে-মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর গলায় দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মা।ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে।

 

সকাল ৯টার দিকে তাদের বসত ঘর থেকে একে একে মা,ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।মৃতদের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পেরেন করেছে সিরাজদিখান থানা পুলিশ।

 

আত্মহত্যা করা সালমা বেগম(৩৫) সৌদি প্রবাসী ওলি মিয়া স্ত্রী।এই দম্পতির মেয়ে ছাইমুনা আক্তার(৯) কেরানীগঞ্জের চর সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।ছেলে তাওহী হোসেন (৭) একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

আত্মহত্যা করা সালমা বেগমের জা রোজিনা আক্তার জানান,সালমা ঋণগ্রস্ত ছিল।বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ঋণের বোঝায় পিষ্ট ছিলেন তিনি।রবিবার সকাল ৯টার দিকে দুইজন এনজিওর লোক এসেছিল কিস্তি নেওয়ার জন্য।তবে তারা ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যায়।পরে জানালা ভেঙে দেখা যায় সালমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

সিরাজদীখান থানার কর্মকর্তা (ওসি) মো:মুজাহিদুল ইসলাম জানান,প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদি আরব যান।সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে।সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট