1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:38 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে চুরি হওয়া মিশুক গাড়িসহ ৩ চোর আটক, আদালতে চোরদের স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : Thursday, March 14, 2024,
  • 329 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে চুরি হওয়ার মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চুরি হওয়া মিশুক সহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১৪ই মার্চ)দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থানার নারিকেলবাগ ও জ্বিনজ্বিরা এলাকা থেকে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোরকে আটক করা হয়।আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ এর দ্বীন ইসলাম(৪৫), নুর ইসলাম(৩৭) ও রাসেল(২৬)।

পুলিশ সুত্রে জানাগেছে,বুধবার সকালে হাসাইল এলাকার মিশুক চালক রিফাত এর মিশুক গাড়ি চুরি হলে তার বাবা মো:মন্টু সরদার ওইদিন দুপুরে থানায় একটি চুরির মামলা করে।পরে টংঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলি’র দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোরকে আটক করা হয়।

টংঙ্গীবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম জানান,মিশুক চুরির ঘটনায় থানায় মামলা হলে ওসি স্যারের নির্দেশনায় টংঙ্গীবাড়ী থানার একটি টিম অভিযান পরিচালনা করে ৩ চোরকে আটক করে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন আটক ৩ চোরকে আদালতে হাজির করা হলে তারা চুরির ঘটনায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট