1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:50 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মুন্সীগঞ্জে সরকারি অফিসের কর্মকর্তাদের সীল স্বাক্ষর জালকারী ৬ প্রতারক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, March 23, 2024,
  • 245 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে জাল-জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের মামলা দিয়ে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে শ্রীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজু আহমেদ (২৫),ষোলঘরের উমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে পলাশ হাওলাদার(৩৩),আব্দুল মালেকের ছেলে সবুজ হাওলাদার(৩৮), গোপালগঞ্জের তালবাড়ি এলাকার মুনিষ কীর্ত্তনিয়ার ছেলে মৃণাল কীর্ত্তনিয়া(৩৬),শ্রীনগরের যশুরগাঁও গ্রামের মো:ইউনুছ আলীর ছেলে মো:রুবেল(৩৬) ও ষোলঘরের যদুলাল সূত্রধরের ছেলে প্রদীপ চন্দ্র সূত্রধর(৩৭)।জানাগেছে,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও সীল-মোহর অঙ্কিত স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম-সনদ,পাসপোর্ট,জাতীয় পরিচয়পত্র,আদালতের হলফনামাসহ অন্যান্য সরকারি দপ্তরের সনদ নকল করে আসছিল। নকল সনদ তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠে। চক্রটি ধরার জন্য অনুসন্ধানে নামে শ্রীনগর থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স,আদালতের হলফনামাসহ বিভিন্ন সরকারি দপ্তরের সনদ তৈরী করে আসছিল চক্রটি।আমরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই।তাদের কাছ থেকে বেশকিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য সনদ ও সীল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট