1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:41 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

মুন্সীগঞ্জে সাবেক এমপি আব্দুল হাইয়ের ছেলেসহ চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 192 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন। একই সময় কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ কামাল হোসেন এবং খেলাফত মজলিসের প্রার্থী আব্বাস কাজীও নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের পুত্র ইফতেখারুল আলম রিপন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কর্মী ও সমর্থকরা।

 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায় রেখে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে প্রার্থীরা কার্যালয়ে উপস্থিত হন।

 

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনে আগামী দিনে আরও প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সম্ভাবনা রয়েছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট