1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুন্সীগঞ্জে ২ দিন ব্যাপী শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি(মুন্সিগঞ্জ)

মুন্সীগজ্ঞের সার্কিট হাউস মিলনায়তনে ২ দিন ব্যাপী শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারিখ: ০৭ থেকে ০৮ অক্টোবর ২০২০ ইংরেজী সাল পর্যন্ত। আয়োজনে ছিলেন- প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।

এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, মুন্সীগজ্ঞ এবং সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সভাপতি মুন্সীগজ্ঞ প্রেসক্লাব। এছাড়াও সাংবাদিক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক মুন্সীগজ্ঞ। বক্তব্যের শুরুতেই তিনি শিশু ও নারী উন্নয়নে সচেতনতা ও যোগাযোগ বাস্তবায়ন এবং নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বলেছেন। তাছাড়াও বজ্রযোগিনী এলাকায় বাড়ির আঙিনায় শাক সবজি চাষাবাদ ও বিক্রপুরের ঐতিহ্য রামপালের কলা চাষের কথা উল্লেখ করেছেন। তিনি কীটনাশক ঔষধ প্রয়োগ বিহীন কৃষকদেরকে শাক সবজি সহ অন্যান্য ফসল কৃত্রিম উপায়ে চাষাবাদ করার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট