1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:34 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মুন্সীগঞ্জে ৩ ব্যবসায়ি পার্টনার মিলে খুন করে সৌদি প্রবাসীকে, গ্রেফতার-৬

Reporter Name
  • Update Time : Tuesday, March 19, 2024,
  • 258 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ৩ ‌ব্যবসায়ী পার্টনার মিলে খুন করে সৌদি প্রবাসীকে।এ ঘটনায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করলে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

 

গ্রেফতারকৃতরা হলো-মাহাবুব হোসেন(২৭)পিতা আব্দুল রব, আরিফ(৪২)পিতা মৃত ইলিয়াস মিয়া,হাবিবুল্লাহ(৪৫)পিতা মৃত শাহাবুদ্দিন,মোজাম্মেল হক(৬০) পিতা মৃত আবদুল আজিজ,মনির (৪০)পিতা মৃত মন্নাফ,আক্কাস আলী(৬৫)পিতা মৃত চান মিয়া।

 

সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,সৌদি আরব থেকে দেশে এসে জমি বেচাকেনার কাজ করতেন নিহত মুজিবুর রহমান (৪৫)।সে উপজেলার চর পানিয়া গ্রামের মৃত সহর আলীর ছেলে।গত ১০মার্চ সকালে সরকার বাড়ীর বিলে হাবিব সরকারের ঘাসের ক্ষেতে মুজিবুরের ক্ষতবিক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

 

হত্যার ৭২ ঘন্টার মধ্যে ক্লুলেস এই মামলার রহস্য উন্মোচন ও ৬ জনকেই গ্রেফতার করা হয়েছে।

তথ্য প্রমাণের ভিত্তিতে প্রথমে মাহাবুব হোসেন,আরিফ ও হাবিবুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মুল আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তারা হত্যার কথা স্বীকার করে ঘটনার সঙ্গে নিজেদের জড়িয়ে মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

 

গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান,প্রায় একমাস আগে রাত সাড়ে দশটার দিকে উপজেলার আনারকলি অফিসে নিহত মজিবুর রহমানের ব্যবসায়ীক পার্টনার।

হাবুল্লাহ,আরেফিন ও পিয়ার মিলে হত্যার পরিকল্পনা করে।এ সময় মাহবুব হোসেন বাইরে থেকে তাদের পরিকল্পনা শুনে ফেলে।মাহবুবকে তারা দেখে ফেলায় তারা তাকে প্রস্তাব দেয় পঞ্চাশ হাজার টাকা দিবে তাদের সাথে একটি কাজ করতে হবে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত‌ ৯ মার্চ রাতে হাবুল্লাহ মাহবুবকে একটি ব্যাগে ২টি চাইনিজ কুড়াল দিয়ে নবধারা হাউজিং এ গিয়ে অপেক্ষা করতে বলে।মাহাবুব তাদের কথা মত সন্ধ্যা সাতটার থেকে অপেক্ষা করতে থাকে।পরবর্তীতে হাবুল্লাহ,আরেফিন ও পিয়ার নিহত মুজিবকে সাথে নিয়ে রাত ১০টার দিকে সিসি ক্যামেরা এড়িয়ে সরকার সিটির ভেতর দিয়ে একটি জমিতে নিয়ে যায়।সেখানে আবুল্লাহ, আরেফিন ও পিয়ার মিলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিতে এটি জানিয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট