1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:23 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, July 27, 2025,
  • 157 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন। সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

তিনি বুকে ব্যথার কারণে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউল গনি জানান, তার উপসর্গ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মুন্সীগঞ্জ জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পর্যবেক্ষণ শেষে দায়িত্বরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় গত ৫ মে থেকে কারান্তরীণ ছিলেন নান্নু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট