1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:59 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে কল্লোলের মনোনয়ন পত্র সংগ্রহ 

Reporter Name
  • Update Time : Monday, February 5, 2024,
  • 232 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচনে এসএম মাহাতাব উদ্দিন কল্লোল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।তিনি গত বৃহস্পতিবার এ মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন।এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিস।এ নির্বাচনে তাঁর প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ইতোপূর্বে তিনি সদরের উপজেলা চেয়ারম্যান পদেও প্রার্থী হয়ে ছিলেন।কিন্তু সেই নির্বাচনে তিনি পরাজিত হন।তিনি এক সময়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।এ নির্বাচনে তার অংশ গ্রহণ নির্বাচনে নিকটতম প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে।এমনটি আশংকা করছেন তার সমর্থকরা। তিনি মুন্সীগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারি।তবে আসন্ন এ নির্বাচনে তিনি তাঁর সমর্থন পাবে কি পাবে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এ শিবিরে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি নিজেকে অনেকটাই আড়াল করে রেখেছেন। নির্বাচন অনুষ্ঠিত এক মাসের কাছাকাছি হতে চলছে তারমধ্যে প্রকাশ্যে তাকে তেমনটা দেখা যায়নি।এ কারণে তাঁর সমর্থকরা নানা রকমের শংকায় ভুগছেন।গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকায় এসএম মাহাতাব উদ্দিন কল্লোল মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মো: মকবুল হোসেনের সাথে একান্তে বৈঠক করেন।তাদের সমর্থকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট