
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তিমূলক বক্তব্য প্রদানকারী সৈয়দ শাহিনকে মুরাদনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সৈয়দ শাহিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে নিয়ে উসকানিমূলক ও অশালীন মন্তব্য করে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছিল। এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলকে গুজব না ছড়াতে এবং কোনো ধরনের মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।