1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 6:19 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

মুরাদনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কায়কোবাদের সমর্থনে উঠান বৈঠক।

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025,
  • 155 Time View

 

 

 

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থনে বিশাল এক উঠান বৈঠক আজ (শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে।

১৬নং ধামঘর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের নহল গ্রামবাসীর আয়োজনে ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক এই সভা অনুষ্ঠিত হয়। ‘ঘরে ঘরে কায়কোবাদ’ স্লোগানে মুখরিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন ও দুলাল সরকার, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, ধামঘর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রুহুল আমিন সেন্টু, বিএনপি নেতা বাচ্চু মিয়া, যুবদল নেতা রফিক মিয়া ও আল-আমিন, শ্রমিকদল নেতা ফজলু মিয়া, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কবির আহম্মেদ, এবং সদস্য মজিবুর রহমান প্রমুখ।

বক্তারা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার মানুষের দুর্ভোগ নিয়ে আলোচনা করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট