
সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় পিষ্ট্য হয়েছে নিহত এক আহত চারজন। শনিবার বিকেল ৩ টায় উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মহাজন বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল জামাই শশুরের, ৪ জনের অবস্থা আশঙ্কা জনক।
সরেজমি গিয়ে জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ৪ জন যাত্রী নিয়ে গুঞ্জর বেলতলীর দিকে আসাতে ছিলো। মহাজন বাড়ির সামনে মোড়ে আসার পর অনিয়ন্ত্রিত ট্রাক্টর অটোগাড়িকে চাপা দেয়। এসময় গাড়ীতে থাকা ওয়াব আলী হুমু ঘটনাস্হলেই নিহত হন। গুরুতর আহত হয় মোঃ বাচ্চু মিয়া (৭০), অটো চালক মো: কাউছার ( ২২), যাত্রী কাউছার (২২) ও মো: জোশেদ, ( ৩৫)।
তাদের মধ্যে আশংকাজনক বাচ্চু মিয়া ও কাউছারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ” ট্রাক্টরটিকে থানায় আনা হয়েছে। চালককে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।