1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:21 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

মুরাদনগরে দুই শিশু সন্তানসহ বিধবা মাকে ভিটেছাড়া করার ষড়যন্ত্র, বিচারের দাবিতে মামলা।

Reporter Name
  • Update Time : Wednesday, September 10, 2025,
  • 107 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে দুই শিশু সন্তানসহ এক বিধবা মাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহগদা গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। শুধু তাই নয়, স্থানীয় প্রভাবশালীরা ওই বিধবা নারীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিরুপায় হয়ে তিনি ন্যায়বিচারের আশায় আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী হাসনা আক্তারের স্বামী সূর্য মিয়া প্রায় চার বছর আগে মারা যান। এরপর থেকে দুই নাবালক সন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া আধা শতক জমির ওপর একটি ছোট টিনের ঘরে কোনোমতে দিনযাপন করছেন তিনি।

হাসনা আক্তার অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে একই গ্রামের খবির উদ্দিন তার কাছে ৫০ হাজার টাকা ধার চান। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুরু হয় নানা হয়রানি। তাকে পুকুরঘাটে যাতায়াতে বাধা দেওয়া হয় এবং বিভিন্ন অজুহাতে দুইবার মারধরেরও শিকার হন। পরে খবির উদ্দিনের ছেলে আল-আমিন ও মতিউর জালাল উদ্দিনের ছেলে আরিফ মাহমুদ রুবল তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ২৭ আগস্ট অভিযুক্তরা হাসনা আক্তারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানিরও চেষ্টা করে। চলে যাওয়ার সময় তারা হাসনাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

হাসনা আক্তার আরও জানান, অভিযুক্তরা তাকে ‘নষ্টা মেয়ে’ আখ্যা দিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তিনি গত ৩০ আগস্ট বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অবশেষে বাধ্য হয়ে গত মঙ্গলবার তিনি কুমিল্লার ১১নং আমলী আদালতে খবির উদ্দিন, আল-আমিন ও আরিফ মাহমুদ রুবলের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করেছেন। তিনি ন্যায়বিচার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তারিখ ১০/০৯/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট