1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:23 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

মুরাদনগরে নবাগত ডিসির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025,
  • 344 Time View

 

 

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

নব যোগদানকৃত কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু: রেজা হাসান তাঁর প্রথম প্রশাসনিক সফরের অংশ হিসেবে মুরাদনগর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। উপজেলা প্রশাসন, মুরাদনগর-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক আসন্ন জাতীয় নির্বাচনের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

সভায় তিনি জনসেবার মানোন্নয়ন, সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন ও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, “যেকোনো মূল্যে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে।” পাশাপাশি তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পান এ বিষয়েও সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, কৃষি কর্মকর্তা মোঃ পাভেল খাঁন পাপ্পু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা সাব-রেজিস্ট্রার রৌশান সাদিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শফিউল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, মুরাদনগর থানার ওসি মোঃ জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনছুর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, এবং সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূঞা প্রমুখ।

 

জেলা প্রশাসকের দিকনির্দেশনামূলক এই সভা মুরাদনগর উপজেলা প্রশাসনে নতুন কর্মতৎপরতা সৃষ্টি করেছে এবং নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিকে আরও সুসংগঠিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

 

তারিখ :০২/১২/২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট