1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:39 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

​মুরাদনগরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে বর্ণাঢ্য সংবর্ধনা।

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 166 Time View

 

​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ হল রুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
​পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও বীরত্বগাথা তুলে ধরে বক্তব্য রাখেন: ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, ​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক, ​বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের।
​অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার গিয়াস উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক হারুনুর রশিদ। তারা যুদ্ধের সেই অগ্নিঝরা দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার প্রমুখ।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বীর মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে তাদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসন সবসময় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের পাশে থাকবে।”
​অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট