1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:24 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

মুরাদনগরে মহান বিজয় দিবস ২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Saturday, December 16, 2023,
  • 228 Time View

 

সাখাওয়াত হোসেন (তুহিন)

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। এতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ালীগের সভাপতি ম. রুহুল আমিন, ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহ আলম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন পারভিন নিপা, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ালীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: হারুনুর রশিদ।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা অফিসার বরুন দে। সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে গোলাপ ফুল ও রজনীগন্ধার স্টিক হাতে দিয়ে সংবর্ধিত করা হয়। এর আগে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। উপজেলা পরিষদের শহীদ স্মৃতিসৌধে প্রথমেই পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, এডিশনাল এসপি মুরাদনগর সার্কেল পিযুষ চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘঠনের পক্ষে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।

 

সকাল ৮ র” দিকে মুরাদনগর ডি আর সরকারি হাইস্কুল মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, এডিশনাল এসপি মুরাদনগর সার্কেল পিযুস চন্দ্র দাশ, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট