1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:31 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

মুরাদনগরে মুনাফেকি আচরণের জন্য জামায়াত থেকে সাবধান থাকতে হবে – কায়কোবাদ

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025,
  • 183 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জামায়াতে ইসলামী মুনাফেকি আচরণ করছে; তাদের বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করে বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “জামায়াতের মুনাফেকি আচরণে জনগণ যেন বিভ্রান্ত না হয়।

কায়কোবাদ বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিভিন্ন ইসলামী দল এতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জামায়াতে ইসলামী এখন নানা অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে এবং সাধারণ মানুষকে প্ররোচিত করার চেষ্টা করছে। তাদের এই মুনাফেকি আচরণ থেকে জনগণকে সাবধান থাকতে হবে। তিনি অতীত স্মরণ করিয়ে বলেন, ১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে বেগম খালেদা জিয়া জামায়াতকে ১৮টি আসনে নির্বাচনে সুযোগ দেন এবং দলের দুই সদস্যকে মন্ত্রী করেন। কিন্তু যারা তাদের রাজনীতিতে টিকে থাকার সুযোগ দিয়েছিল, তাদের সঙ্গেই আজ জামায়াত বেঈমানি করছে এটা মুনাফেকির শামিল।

বিএনপির এই নেতা আরও বলেন, দলীয় প্রধান তারেক রহমান নানা নির্যাতন সহ্য করেছেন। ইনশাআল্লাহ তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন, এবং মুরাদনগরের মানুষ তাকে সাদরে বরণ করে নেবে। জনসভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(মুরাদনগর-০৯-১১-২৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট